বছরের দ্বিতীয় ধাপে ৬৬৮ কর্মী ছাঁটাই করলো লিংকডইন

১৬ অক্টোবর, ২০২৩ ২৩:৩৬  

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পেশাজীবী প্ল্যাটফর্ম লিংকডইন চলতি বছরে দ্বিতীয়বারের মতো কর্মী ছাঁটাই করলো। এবার প্রকৌশল, মেধা এবং আর্থিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, রাজস্ব প্রবৃদ্ধি ধীরগতির কারণে দ্বিতীয়ধাপে কর্মী ছাঁটাই করছে পেশাজীবীদের জন্য বিশেষায়িত সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এবারের ছাঁটাইয়ে প্রায় ২০ হাজার কর্মীর মধ্যে ৩ শতাংশের বেশি কর্মী ভুক্তভোগী। চলতি বছরেই লিংকডইন প্রায় দশ হাজার কর্মী ছাঁটাই করে।

ডিবিটেক/বিএমটি